logo

সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নাটোরে বিএনপির বিক্ষোভ

সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নাটোরে বিএনপির বিক্ষোভ
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার সকালে জেলা শহরে। ছবি: এশিয়া পোস্ট

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। সরকার গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। কেউ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় ও পরিকল্পিত ভাবে আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। অতীতে বিএনপি নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে জনগনের জানমালের নিরাপত্তায় পাশে ছিল। এখনও রাজপথে থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আগুন সন্ত্রাসীদের দমন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।