logo

মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ গ্রেপ্তার

মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ গ্রেপ্তার
তাজুল ইসলাম তাজ। ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানীঘাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় বর্তমান সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রায় সাত বছর পর গত শুক্রবার মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি ৮৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তাজুল ইসলাম তাজকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় শাহবাগ পিরামিড মার্কেট এলাকা থেকে তাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেঘনা থানায় আনা হয় এবং বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে।