চট্টগ্রামের আলী মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার পর তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
