Advertisement

কিশোরগঞ্জে বাসচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক নিহত

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে বাসচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক নিহত
দুর্ঘটনার শিকার অটোরিকশা ও বাস। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৮ আগস্ট) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক ঘটনাস্থলে মারা যান। অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।