বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে যৌতুক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) দুপুরে পুলিশ তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।
এর আগে, শনিবার (৭ মার্চ) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান (৩৩) নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিনি বহিষ্কার হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর করার অভিযোগে গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী। ওই মামলায় শনিবার রাতে ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, মামলায় টিপু সুলতান ছাড়াও আরও ৩ জনকে আসামি করা হয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।