যমুনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে মো. ফেরদৌস আহমেদ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মো. ফেরদৌস আহমেদ কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের মো. জামাল মিয়ার ছেলে। সে কাজিপুর মুনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফেরদৌস আহমেদ গোসলের জন্য যমুনা নদীতে যান। পরে কুনকুনিয়া জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ডুবুরির একটি দল এসে সকাল দশটা থেকে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আমাদের উদ্ধার কাজ চলমান আছে।