শেরপুরে জাল ভোট দিতে গিয়ে চারজন আটক

শেরপুরে সদরে দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে চারজনকে আটক করেছে প্রশাসন। সদর উপজেলার পৌর শহরের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক। তবে এখন পর্যন্ত আটককৃতদের নাম জানা যায়নি।
শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি আর সাধারণ ভোটকেন্দ্র ৮১টি।