logo

শেরপুরে জাল ভোট দিতে গিয়ে চারজন আটক

শেরপুরে জাল ভোট দিতে গিয়ে চারজন আটক

শেরপুরে সদরে দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে চারজনকে আটক করেছে প্রশাসন। সদর উপজেলার পৌর শহরের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক। তবে এখন পর্যন্ত আটককৃতদের নাম জানা যায়নি।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার  ৪লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি আর সাধারণ ভোটকেন্দ্র ৮১টি।