logo

চকরিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চকরিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আট বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) ভোরবেলা চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ মে) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কামাল উদ্দিন চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের মিনিবাজার এলাকার বাসিন্দা।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাড়ি একই এলাকায় হওয়ার সুবাধে কামাল উদ্দিনের পূর্বপরিচিত ছিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে কামাল নাশতা কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে তিনি বাড়ির পাশে তামাক চুল্লির ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।