logo
Advertisement

মহাসড়কে ট্রাক মেরামতের সময় দুজনকে পিষে দিয়ে গেল অজ্ঞাত গাড়ি

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
মহাসড়কে ট্রাক মেরামতের সময় দুজনকে পিষে দিয়ে গেল অজ্ঞাত গাড়ি
মানচিত্রে বগুড়া। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্ব আহত হয়েছে আরেকজন।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় উপজেলার মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলা ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন ও হানজালা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ঢাকা রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় একটি ঢাকাগামী কাঠবোঝায় ট্রাক বিকল হয়। তিনজন ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তাদের মধ্যে দুইজন নিহত ও একজন আহত হন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।