logo
Advertisement

ইয়াসমিন ট্র্যাজেডি, রক্তক্ষয়ী ২৪ আগস্টের ইতিহাস

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
ইয়াসমিন ট্র্যাজেডি, রক্তক্ষয়ী ২৪ আগস্টের ইতিহাস
কিশোরী ইয়াসমিন। ছবি : সংগৃহীত

আজ ২৪ আগস্ট, ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিনাজপুর। পরে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিতে সাতজন নিহত হন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৪ আগস্ট দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Advertisement

ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় দিনাজপুরসহ সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই ঘটনার ৩১ বছর পরও নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তাই নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষে ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। এর আগে তিনটি আদালতে মামলাটির ১২৩ দিন বিচারকাজ চলে। রায়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মঈনুল, কনস্টেবল আবদুস সাত্তার ও পিকআপচালক অমৃত লাল বর্মনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে ২০০৪ সালে তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইয়াসমিন ট্র্যাজেডির স্মরণে প্রতিবছর দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বেসরকারি সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ বছরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে ইয়াসমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে।

বিষয় :