logo
Advertisement

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাইবান্ধা
সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই লিটন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মনোয়ার হোসেনের মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিষয় :