logo

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী ট্রেন

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী ট্রেন
ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন। ছবি : এশিয়া পোস্ট

ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তা সম্ভব হয়নি। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেনটির সময়সূচির (শিডিউল) মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন কখন সচল হবে বা ট্রেনটি কখন ছাড়বে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পার হলেও যাত্রা শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিলম্বের কারণে ট্রেনটির পরবর্তী চলাচলেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।