logo
Advertisement

নাটোরে বাসচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে বাসচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত
মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক ও ভ্যানের এক যাত্রীসহ দুজন নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, অটোভ্যান চালক সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন ও ভ্যানযাত্রী বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর শিশির পরিবহনের চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :