গাইবান্ধায় এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় অনলাইন সংমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১১ মে) বিকাল পাঁচটায় গাইবান্ধা দেশী ভোঁজ কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান। সঞ্চালনায় ছিলেন এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক ও লেখক গোবিন্দ লাল দাস৷
সংসদ সদস্য আব্দুল করিম বলেন, গণমাধ্যম আছে বলেই স্বাধীনতা আছে। গণমাধ্যম আছে বলেই আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, মত প্রকাশ করতে পারছি। এশিয়া পোস্টের জন্য শুভকামনা। সত্য প্রকাশে এশিয়া পোস্ট এগিয়ে চলুক।
আরও বক্তব্য দেন দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জোবায়ের হোসেন, মাছরাঙা টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাহাবুল আলম তোতা, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাবেদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রফিক খন্দকার, স্থানীয় সাংবাদিক সোহাগ খন্দকার, ছদরুল আনাম, মোকছেদুর রহমান প্রমুখ।