logo

সাভারে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সাভারে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সাভারে একটি হাউজিং এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের জাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহিদুল ইসলাম (৩২) ঝিনাইদহ সদর উপজেলার চরমোড়ারিদ গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে স্থানীয়রা হাউজিংয়ের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় নিশ্চিত করতে হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, নিহত যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার গলা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।