logo
Advertisement

ফেনীতে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
ফেনীতে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
জব্দকৃত ভারতীয় মামলাল। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিজিবির আভিযানিক দল ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত পয়েন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, চশমা, থ্রি-পিস, প্রয়োজনীয় ওষুধ এবং বিপুল পরিমাণ কাঠ আটক করা হয়।

জব্দকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে সাধারণ মালামাল স্থানীয় কাস্টমস অফিসে এবং আটককৃত কাঠ বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।