logo

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড থানা। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে ঘাড়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। হাতে শাঁখা থাকায় তাকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, তাকে ঘাড়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া গেছে এবং হত্যাকাণ্ডের ক্লু-ও উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে, রাতে বিস্তারিত জানানো হবে।