Advertisement

ট্যাংকার লিকেজ হয়ে সড়কে ছড়িয়ে পড়ল নাইট্রোজেন গ্যাস

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
ট্যাংকার লিকেজ হয়ে সড়কে ছড়িয়ে পড়ল নাইট্রোজেন গ্যাস
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে নাইট্রোজেন গ্যাসবাহী ট্যাংকার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় নাইট্রোজেন গ্যাসবাহী একটি ট্যাংকার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মোল্লা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইট্রোজেন গ্যাসবাহী ট্যাংকারটি যশোরের বেনাপোল থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বনপাড়া বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে বিকট শব্দে ট্যাংকারটি ছিদ্র হয়ে যায়। এ সময় ট্যাংকারে থাকা নাইট্রোজেন গ্যাস দ্রুত বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।

গ্যাস ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সাময়িকভাবে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ট্যাংকের সব গ্যাস বের হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয় :