logo

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ২৭ 

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ২৭ 

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৭ শিশু। এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ১০ শিশুর।

শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮৪ শিশু এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২২ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, এক শিশুর মাধ্যমে আরেক শিশুর শরীরে যেন হাম ছড়িয়ে না যায়, সে জন্য অবিভাবকদেরও সচেতন থাকতে হবে। 

তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।