logo

ফরিদপুরে ভেজাল ও নকল ওষুধ মজুত, কারাদণ্ড

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ফরিদপুর
ফরিদপুরে ভেজাল ও নকল ওষুধ মজুত, কারাদণ্ড
ফরিদপুরের কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১০। ছবি: এসআরবি সৌজন্যে

ফরিদপুরের কোতোয়ালি এলাকায় ভেজাল ও নকল ওষুধ মজুতের দায়ে জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এসআরবি-১০ জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ ও ফরিদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুতের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

এসআরবি জানিয়েছে, ভেজাল ওষুধসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।