তাজমিনের সঙ্গে অটোরিকশায় শেষ কী কথা হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য জানালেন রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলার ঘটনায় তার প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুর বক্তব্যে নিখোঁজ হওয়ার আগের রাতের চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। রাতে সিএনজিচালিত অটোরিকশায় তাজমিনের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তা জানিয়েছেন রাজু।
রাজুর দাবি, রাতে তাজমিন কুমিল্লা শহরের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজমিনের কথিত প্রেমিক।
তার ভাষ্য অনুযায়ী, বাসায় ঢুকতে না পেরে তাজমিন পরে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। এ সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান তিনি। পরে এ নিয়ে তাজমিনকে বকাঝকা করেন বলে দাবি করেন ওই ব্যক্তি।
তিনি আরও বলেন, বকাঝকার পর তাজমিন ফোন কেটে দেয়। পরে খুদে বার্তায় তাকে চিন্তা না করতে বলে এবং সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানায়।
প্রমিকের দাবি, এরপর তিনি তাজমিনের কাছে জানতে চান, সে কাকে ফোন করেছিল। জবাবে তাজমিন এক বন্ধুকে ফোন করার কথা জানায়। পরে এখন যা বুঝলাম এ সিএনজি চালকের কথাই বলতে চাইছিল।
গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত ও যোগাযোগের বিষয়ে তদন্ত চলছে।
