কেরানীগঞ্জে ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তাররা হলেন, শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগির, ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন রকি, কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপসম্পাদক আকাশ।
ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন জানান, তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয় :কেরানীগঞ্জ
.png)






