logo

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
আটক নারী-পুরুষ। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬/২৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাঠের একটি মেহগনি বাগান থেকে অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের সদস্য। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে, গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ এবং ৮৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।