logo

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
Untitled-1

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (২০ মে) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে এর পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে বৃহস্পতিবার সকালে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।