ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনী শহরে সড়ক অবরোধ করেছেন এইচএসসি ও সমসমান পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরের ফেনী শহরের শহিদ মিনারসংলগ্ন ট্রাংক রোডে তারা অবস্থান নেন।
এইচএসসি ও সমসমানের পরীক্ষা শেষে শহরের ফেনী সরকারি কলেজ, মহিপাল সরকারি কলেজ,
সরকারি জিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে এসে জড়ো হতে শুরু করেন।
সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি, প্রশ্নপত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য এবং শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম এশিয়া পোস্টকে জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।





