logo

গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নেওয়ায় বিএনপি সরকার গণ-অভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও এভাবে জোরপূর্বক টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

তিনি আরও বলেন, সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সহসাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ স্থানীয় নেতারা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট