গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত, আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি দ্রুত গতিতে কংশুর মসজিদ এলাকার একটি মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নছিমনের চালক বিপ্লব বিশ্বাস (৩০) ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত নছিমনে থাকা দুই যাত্রীকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ।