logo
Advertisement

নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
শফিকুল আজিম। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারীবাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুমন মোটরসাইকেলে চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা হন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বেপরোয়া গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।