logo

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ মোটরসাইকেলে আগুন 

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ মোটরসাইকেলে আগুন 

মুন্সিগঞ্জে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার মুক্তারপুরে পূর্ণিমা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা মোটরসাইকেলের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত। 

 

এদিকে, মুন্সীগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অন্তত সাতটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র দুটিতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে। এছাড়া কয়েকটি স্টেশনে সীমিত পরিসরে ডিজেল বিক্রি হলেও চাহিদার তুলনায় তা অনেক কম।

এ অবস্থায় মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অকটেন ও ডিজেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে দৈনন্দিন যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।