Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর। ছবি : সংগৃহীত

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বর নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :