মাদক পাচার করছিলেন দুই রোহিঙ্গা, র্যাবের অভিযানে ধরা
এশিয়া পোস্ট নিউজ

ফেনী শহরে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের মহিপাল থেকে তাদের আটক করা হয়।
আটক দুই রোহিঙ্গা হলেন, জাকির আলম ও ১৫ বছর বয়সি এক কিশোর।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে–মাদক কারবারিরা চট্টগ্রামগামী বাসে ওঠার জন্য মাদক নিয়ে মহিপালে অবস্থান করছেন। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তল্লাশি চালিয়ে জাকির আলমের কাছে থাকা একটি খাকি রঙের কার্টন থেকে আট কেজি এবং কিশোরের কাঁধের ব্যাগ থেকে সাত কেজি করে ১৫ কেজি স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


