logo

ঝিনাইদহে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ঝিনাইদহে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
নিহতের বাড়িতে স্বজনদের শোক। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২৯ মে) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।

নিহত দেলওয়ার হোসেন উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বড়তলা মাঠে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পাশের পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির মাহবুব, বাদশাসহ আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিৎসার জন্য দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।