logo

কুমিল্লায় ৭০ পিস জিআই পাইপ ও জর্দার কৌটা উদ্ধার

কুমিল্লায় ৭০ পিস জিআই পাইপ ও জর্দার কৌটা উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মগুয়া এলাকার একটি পুকুরের পাশ থেকে ৭০ পিস জিআই (গ্যালভানাইজড আয়রন) পাইপ ও জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে পাইপগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের পাশের একটি ঘরে কিছু পাইপ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে নাঙ্গলকোট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭০ পিস জিআই পাইপসহ জর্দার কৌটাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, পুকুরের পাশ থেকে ৭০ পিস জিআই পাইপ ও জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। এগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা এশিয়া পোস্টকে বলেন, পুকুরের পাশের একটি ঘর থেকে পাইপ ও জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।