logo
Advertisement

দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ, বাস ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ,দিনাজপুর
দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ, বাস ভাঙচুর
দিনাজপুরে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি : এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা ‘১, ২, ২৩, ৪ মিলন তুই গোদি ছাড়’, ‘আমার ভাই কবরে মিলন কেন এসিতে’, ‘একদফা, এক দাবি, মিলন তুই কবে যাবি’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। শিক্ষার্থীদের এই অবরোধে শহরের প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি ঢাকাগামী আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি : এশিয়া পোস্ট
দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি : এশিয়া পোস্ট

এদিন দুপুর পৌনে ২টার দিকে আন্দোলন চলাকালে ‘রাহী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ তোলেন পরিবহন শ্রমিকেরা। এর প্রতিবাদে শ্রমিকেরা বাসস্ট্যান্ড এলাকায় আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান জানান, অবরোধের কারণে দুপুর ২টা ২০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও স্টেশন ছাড়তে পারেনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদল ও পরিবহন শ্রমিকদের সঙ্গে আমরা আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিষয় :