পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ

কালবৈশাখী ঝড়ে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সোয়া ১১টার দিকে ঘাট এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরিগুলোকে ঘাটে নোঙর করে রাখা হয়। ঘরমুখো যাত্রীরা ফেরিতে অবস্থান করে।
আবহাওয়া অনুকূলে আসলে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এই রুটে ছোট বড় ১৮টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারের জন্য নিয়োজিত আছে।