logo
Advertisement

স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে জেলে গেলেন যুবক

এশিয়া পোস্ট নিউজ,কুড়িগ্রাম
স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে জেলে গেলেন যুবক
যুবককে ধরে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা। সোমবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

তিনি আরও বলেন, আশপাশের লোকজন মাহাবুরকে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহাবুরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।