logo
Advertisement

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলা করছিল। এ সময় মোর্শেদুল ইসলাম তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং মোর্শেদুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।