logo

ফেনীতে শুল্কফাঁকি দিয়ে আতশবাজি বিক্রি, ৬ যুবক আটক

ফেনীতে শুল্কফাঁকি দিয়ে আতশবাজি বিক্রি, ৬ যুবক আটক
শুল্কফাঁকি দিয়ে আতশবাজি বিক্রি করায় ৬ যুবককে আটক করে ডিবি। ছবি: এশিয়া পোস্ট

ফেনীতে ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য আতশবাজি বাংলাদেশে এনে বিক্রয় করার অপরাধে ৬ যুবককে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার ভোরে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী শহরের ভেতরের বাজারের জেবি রোডে ভারতীয় আতশবাজি বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। পরে সেখান থেকে পুলিশ বিপুল ভারতীয় আতশবাজি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। এসময় আইয়ুব নবী (৫৫), তাপস চন্দ্র দেবনাথ (২৭), দিদারুল আলম (২৫), অপু চন্দ্র দে (৩৭), খোকন চন্দ্র দাশ (৩৮), বাবুল দেবনাথকে (৫০) আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জাবেদ মাহমুদ এশিয়া পোস্টকে জানান, আটককৃতদের ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের রুজু করে রোববার বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।