লাল কার্ড দেখিয়ে মাদকের বিরুদ্ধে সাইকেল শোভাযাত্রা
এশিয়া পোস্ট নিউজ, পাবনা

পাবনায় লাল কার্ড দেখিয়ে মাদকের বিরুদ্ধে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’ এই শ্লোগানে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন এ কর্মসূচির আয়োজন করে।
শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান প্রমুখ।
পাবনায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এই আয়োজন বলে জানান আয়োজকরা।
বিষয় :পাবনা





