রাঙামাটিতে হারানো ৭৪ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
-1776267467-12166_1776267524.webp)
রাঙামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) শহরের রিজার্ভ বাজার ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে মোবাইলগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার সেল উদ্ধারকাজ শুরু করে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ২৭টি ও মার্চ মাসে ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদে ভুলবশত চলে যাওয়া ৪৫ হাজার টাকা ও একজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করা হয়।
ফোন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা।