কলেজে বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় কলেজের প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুরে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আছাদুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে ওই নারীকে সমায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও যুক্ত রয়েছেন, যারা পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবেন।
বরখাস্তের বিষয়ে আলেয়া খাতুন হীরা বলেন, যারা অনিয়ম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকে অভিযুক্ত করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।