logo

নড়াইলে গরু চুরির ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

নড়াইলে গরু চুরির ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির মামলার ‘মাস্টারমাইন্ড’ রবিউল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় লোহাগড়া থানা পুলিশ নড়াইলের রাসেল সেতুর পূর্ব পাশের সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিউল শরীফ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৪ মার্চ রাতে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে রবিউল শরীফ অন্যতম আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং নড়াইলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে নড়াইলের রাসেল সেতুর পূর্ব পাশের সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার কার হয়। এর আগে রফিকুল ইসলাম ও মামুন শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।