logo

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল ছেলে

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল ছেলে

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেছে ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি খড়খড়ি এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্য মতে, মাদকাসক্ত ছেলে সুমন রাতে তার মা সোহাগীর কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে রাজি না হলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে মায়ের মরদেহ ঘর থেকে রাস্তায় টেনে নিয়ে আনে এবং ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ওই ঘর থেকে সুমনকে আটক করে থানায় খবর দেয়।
 
পুলিশ এসে সুমনকে আটক করে এবং ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এলাকাবাসী ও সুমনের ভাইয়ের দেওয়া তথ্য মতে, মাঝে মধ্যেই সুমন তার মায়ের কাছ থেকে টাকার জন্য চায় দিতো। না পেলে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিতো।
 
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।