logo
Advertisement

জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি খোকন তালুকদার
নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এজন্য নদীভাঙন রোধ, খাল খনন, কৃষক ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নদীভাঙন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা, খেলোয়াড় ভাতা এবং কৃষি বীমাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকার যেসব স্থানে নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। খুনেরচর এলাকায় ভাঙনের খবর পাওয়ার পর আমি নিজে পরিদর্শন করেছি। দ্রুত কাজ শুরুর উদ্যোগ নিয়েছি। এলাকার অন্যান্য ভাঙনকবলিত স্থানে চলতি মাসের মধ্যে জরুরি তহবিলের ব্যবস্থা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।