কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৮ সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন গঠিত ৮ সদস্যের আংশিক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

নতুন কমিটি। ছবি : সংগৃহীত
নতুন কমিটি। ছবি : সংগৃহীত

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিষয় :কুমিল্লা