logo

সীমান্তে ১৪২ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

সীমান্তে ১৪২ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, গ্যাস সিলিন্ডার ও ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দি‌কে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। 

অভিযানকালে ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ সময় রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. সাগর মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ব‌লেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে