logo
Advertisement

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কালীগঞ্জ, ঝিনাইদহ
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
মানচিত্রে ঝিনাইদহ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বারোবাজারে ঘোঘুরি করতে দেখা যেত।

বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।