logo

‘কীটনাশক’ মেশানো পানি পান করে হাসপাতালে এক পরিবারের ৩ জন

‘কীটনাশক’ মেশানো পানি পান করে হাসপাতালে এক পরিবারের ৩ জন

ইফতারের সময় ‘কীটনাশক’ মেশানো পানি পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার এক পরিবারের ৩ জন সদস্য।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৭ মার্চ) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—ডোমার উপজেলার চিলাহাটি কাওলা এলাকার মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম এবং তাদের সন্তান ১৭ বছরের মো. স্বাধীন ও সাত বছর বয়সি ফাহিম ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, ইফতারের আগে খাবার স্যালাইন ও আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক ঘরে একসঙ্গে রাখা হয়েছিল। ইফতারির সময় পরিবারের ছোট মেয়ে স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে দুটোই পানিতে গুলিয়ে ফেলে। পরে পরিবারের সদস্যদের তা পান করলে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা বাড়তে থাকলে রাত ৯টায় স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, রাত ৯টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন।

তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।