logo

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে কাত হয়ে পড়ে। এতে বাসের যাত্রীরা আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, বাসটির যাত্রীদের তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।